• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢালিউড প্রভার নতুন অভিজ্ঞতা মনজুরুল আলম ঢাকা

sagar crime reporter / ৪১০ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ঢালিউড
প্রভার নতুন অভিজ্ঞতা
মনজুরুল আলম ঢাকা
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫,
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে
সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে
দুই দশকের ক্যারিয়ারে একটাও সিনেমা নেই। প্রায়ই এটা সাদিয়া জাহান প্রভার মন খারাপের কারণ হতো। সহকর্মী ও কাছের মানুষেরা মনে করতেন, এই অভিনেত্রীকে কখনোই হয়তো আর সিনেমায় দেখা যাবে না। অভিনয়শিল্পী হিসেবে নিজেও ধরেই নিয়েছিলেন সিনেমায় তাঁর ভাগ্য মন্দ। এ কারণে সিনেমায় শুটিং করেই সুখবরটি দিলেন এ অভিনেত্রী।

সাদিয়া জাহান প্রভা। ছবি: শিল্পীর সৌজন্যে
প্রভা অভিনীত সিনেমাটির নাম ‘দুই পয়সার মানুষ’। পরিচালনা করছেন ঝুমুর আসমা। জুঁই নামেই যিনি পরিচিত বেশি। ২৫ আগস্ট থেকে সিনেমাটির শুটিং শুরু করেছেন প্রভা। তবে সিনেমার শুটিং আরও আগেই শুরু হয়েছে। প্রথমবার সিনেমায় নাম লেখানো নিয়ে প্রভা বলেন, ‘দিন শেষে শিল্পীরা কাজ দিয়েই তো বেঁচে থাকতে চান। সেখানে সিনেমার কাজের গুরুত্ব অনেক বেশি। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল সিনেমায় নাম লেখানো। গল্প, চরিত্র, ইউনিট—সব মিলিয়ে হচ্ছিল না। সেটা পূরণ হলো।’

মফস্‌সলে বেড়ে ওঠা একটি মেয়ের গল্প নিয়ে ‘দুই পয়সার মানুষ’। যে আইন নিয়ে পড়াশোনা করেছে। যার পরিবার শিক্ষিত ও প্রভাবশালী। যাকে একসময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেই মেয়ে হয়েই পর্দায় আসছেন প্রভা। সিনেমাটিতে চুক্তি করে গ্রুমিং করতে হয়েছে। শুটিংয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। প্রথমবার, তাই কোমর বেঁধেই নেমেছেন এ অভিনেত্রী। নিজের সবটা দিয়ে কাজটি করতে চান।

আরও পড়ুন
শুটিংয়ে আতঙ্কে থাকতে হয়, দূর থেকে কেউ ভিডিও করছেন কি: প্রভা
১৩ ফেব্রুয়ারি ২০২৫
শুটিংয়ে আতঙ্কে থাকতে হয়, দূর থেকে কেউ ভিডিও করছেন কি: প্রভা
সিনেমার নায়িকা হিসেবে অভিজ্ঞতা কেমন হলো? প্রশ্ন শুনেই হাসলেন প্রভা, বলেন, ‘নাটকের পরে সিনেমার নায়িকা হিসেবে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা হলো। সিনেমায় নাম না লেখালে এই অভিজ্ঞতা অজানাই রয়ে যেত। আমি তো আগে জানতামই না নায়িকাদের এত এত খাতির করে। শুটিং সেটে আপ্যায়নের শেষ নেই। নায়িকাদের খাবারদাবার কোনো কিছুর অভাব ছিল না। না চাইতেই সব চলে আসে। বলা যায়, গায়ে একটু রোদও লাগার সুযোগ নেই। সারাক্ষণ প্রোডাকশন সহকারীরা ছাতা ধরে রাখে। আমি যেখানেই যাই, সেখানেই ছাতা। কী লাগবে সারাক্ষণ জানতে চায়। বুঝতে পারলাম, সিনেমাতে নায়িকাদের খাতির বেশিই করে। এই সম্মানটা আমার কাছে ভালো লেগেছে। শুটিং ইউনিটের পরিচালক, প্রযোজকদের এ জন্য আমার কৃতজ্ঞতা।’

সাদিয়া জাহান প্রভা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
প্রভা জানালেন, ক্যারিয়ারের শুরুতেই বিজ্ঞাপনচিত্র দিয়ে প্রশংসিত হন। সেই থেকেই তাঁর ব্যস্ততা বাড়তে থাকে। নাটকের সঙ্গে নিয়মিত সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসতে থাকে।

সাদিয়া জাহান প্রভা
সাদিয়া জাহান প্রভাছবি : প্রভার ইনস্টাগ্রাম
গল্প চরিত্র দেখে একবার রাজিও হয়ে যান। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৭। সেই সিনেমার নাম ‘মনপুরা’। সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। কিন্তু বেশ কিছু কারণে সিনেমাটিতে শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি। ‘সিনেমাটিতে অভিনয় করতে না পারায় আমার মন খারাপ হয়েছিল। তখন তো অনেক ছোট ছিলাম। ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অনেক কেঁদেছিলাম। সেই সিনেমাটি পরে কত আলোচনায় এল। মন খারাপ হওয়া স্বাভাবিক নয় কি? এসব নিয়ে এখন ভাবি না। এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিতাম যে সময়–সুযোগ হলে আবার সিনেমায় কাজ করা যাবে। অভিনয় তো ছাড়ছি না। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেছি।’

প্রভা জানালেন, টানা শুটিং হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুটিং বন্ধ করতে হয়েছে। এরপরও শুটিংয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ততা। ‘দুই পয়সার মানুষ’ নামে অনুদানের এই সিনেমায় তাঁর জুটি হয়েছেন এ বি এম সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ