• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার Icon পীরগাছা (রংপুর) প্রতিনিধি

sagar crime reporter / ১৬৫ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সারাদেশ

পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
Icon পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫,

পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
সংগৃহীত ছবি

রংপুরের পীরগাছায় চাঁদাবাজির অভিযোগে ইটাকুমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শামিম হোসেন উপজেলার কালীগঞ্জ এলাকার রমজান আলীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের হরিচরন আমতলা এলাকায় সরকারি একটি আমগাছ নিলামে কিনেছিলেন স্থানীয় ব্যবসায়ী সেকেন্দার আলী। কিন্তু গাছটি কাটতে গেলে শামিমসহ কয়েকজন বাধা দেন এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে সেকেন্দার আলী থানায় মামলা করলে পুলিশ শামিমকে গ্রেফতার করে।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, চাঁদা দাবির অভিযোগে শামিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, গ্রেপ্তার শামিমকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ