• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ জন, মামলা ৩৮ টি* বঙ্গোপসাগরে *অতি প্রবল ঘূর্ণিঝড় “অর্ণব”* *আজ বায়ুদূষণে ঢাকার বাতাসের মান ১৩৭, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর* *বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা, ২৮ অক্টোবর আঘাত হানতে পারে* *ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩* ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস *আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর! দূষিত শহরের তালিকায় বিশ্বে ৫ম ঢাকা* *🔴 ব্রেকিং নিউজ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!* আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী*
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সড়ক বন্ধ করে প্রটোকল, জিএমপি কমিশনারকে শোকজ

sagar crime reporter / ৬৬৮ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জাতীয়

সড়ক বন্ধ করে প্রটোকল, জিএমপি কমিশনারকে শোকজ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫,

সড়ক বন্ধ করে প্রটোকল, জিএমপি কমিশনারকে শোকজ

গাজীপুরে মহানগর পুলিশ কমিশনারের যাওয়া আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে তাকে (জিএমপি কমিশনার) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে। ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে।

বিষয়টি উঠে এসেছে পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনেও। তাতে বলা হয়, জিএমপি কমিশনার নাজমুল করিম খান ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার সময় সকাল ৮টা থেকে বেলা ১১/১২টা পর্যন্ত গাজীপুর কলেজগেট থেকে ঢাকাগামী উড়ালসড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না। আবার রাতে জিএমপি কমিশনার যখন তার কর্মস্থল গাজীপুর থেকে ঢাকার গুলশানের বাসায় যান, তখন উড়ালসড়কের গাজীপুরমুখী লেনে কোনো যানবাহন উঠতে পারে না। এতে গাজীপুর-ঢাকা যাতায়াতকারী বিভিন্ন অফিসের যাত্রী, ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
এ বিষয়ে জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান বলেন, আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয়, সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন, তাতে ডিস্টার্ব হয় না? আমার তো ওখানে (গাজীপুরে) বাসা নেই। কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল, তাই না? বাংলো বানাইয়া দিতে বইলেন। আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব।

নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছর ১১ নভেম্বর। চলতি বছরের ১ মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন তিনি

এদিকে পুলিশের একজন জৈষ্ঠ কর্মকর্তা ভারতে আটক হয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বলেন, তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে।

গাজীপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ