• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

হিলি বন্দরে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচামরিচের দাম Icon হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

sagar / ৪৬১ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

সারাদেশ

হিলি বন্দরে

কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচামরিচের দাম
Icon হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫,

কেজিপ্রতি ৭০ টাকা কমেছে কাঁচামরিচের দাম
কাঁচা মরিচের ঝাঁজ কমেছে। ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে কেজিপ্রতি ৭০ টাকা কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম।

বর্তমানে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ৭০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত ২০ ও ২১ আগস্ট ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। বন্দরে আমদানি বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

রোববার (২৪ আগস্ট) সকালে হিলি স্থলবন্দরের পাইকারী মোকামে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া যায়।

হিলি স্থলবন্দরের আমদানিকারকের প্রতিনিধি শাহাবুল ইসলাম বলেন, ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গাড়িতে ত্রিপল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। এই দীর্ঘ সময় ত্রিপল দিয়ে বেঁধে রাখার কারণে অনেক কাঁচামরিচ পঁচে নষ্ট হচ্ছে। এর কারণে কম দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী।

সবজির দাম বাড়ার মূল কারণ ‘বৃষ্টি’
হিলির কাঁচা বাজারের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা কমে খুচরা বাজারে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত দুই দিন আগেও ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জামান বাঁধন বলেন, চলতি মাসে ১৫৯ টি ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। ভারত থেকে এসব কাঁচামরিচ ৫০০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে। প্রতি কেজিতে ৩৭ টাকা শুল্ক দিয়ে খালাস করছেন ব্যবসায়ীরা। কাঁচা পণ্য হওয়াতে সব ধরনের সহযোগিতাপূর্বক দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে সহযোগিতা করা হচ্ছে।

হিলি স্থলবন্দর সবজি বাজার দর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ