• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান

sagar crime reporter / ৪৩৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক

তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান
Icon আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫,

তরতরিয়ে বাড়ছে আফগানি মুদ্রার মান
ছবি: সংগৃহীত

গত চার বছরে বৈদেশিক মুদ্রার বিপরীতে আফগানি মুদ্রার মান প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর তোলো নিউজের।

ব্যাংক কর্মকর্তারা জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানি মুদ্রার মান শক্তিশালী করা, ব্যাংকিং খাতের সম্প্রসারণ এবং আর্থিক সহায়তা বাড়ানো।

ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী বলেন, উপযুক্ত আর্থিক নীতি বাস্তবায়নের মাধ্যমে তারা আফগানির মান সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন এবং মুদ্রাবাজারে বড় ধরনের ওঠানামা প্রতিরোধ করেছেন।

তিনি বলেন, ‘গত এক বছরে আফগানি মুদ্রার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে, বিশেষ করে ডলারের বিপরীতে, ০.৭৯ শতাংশ ইতিবাচক পরিবর্তন দেখিয়েছে, যা আফগানির স্থিতিশীলতার প্রমাণ। আমাদের প্রচেষ্টা হচ্ছে আফগানিকে আরও স্থিতিশীল রাখা এবং বড় ধরনের অস্থিরতা প্রতিরোধ করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ