• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত কুমিল্লা ব্যুরো

sagar crime reporter / ১৬৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সারাদেশ

চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫,

চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

কুমিল্লা নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লার বিসিক শিল্প নগরীর জান্নাত ফুডস নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত সায়েম রংপুরের মোহাম্মদ আমিন উল্লাহর ছেলে। সে ১৫-১৬ বছর পূর্বে কুমিল্লা নগরীর বিসিক এলাকায় একটি ভাড়া বাসায় উঠেন।এরপর থেকে সেখানে বসবাস শুরু করেন। সেখানেই চাঁদাবাজি, ছিনতাইসহ নানান অপরাধে জড়িত হয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং ওয়ারেন্ট।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নগরীর বিসিক শিল্প নগরীর আশোক তলার এসআলম স্টিল ভবনের নিচ তলার জান্নাত ফুডস কারখানাসহ বিসিক এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিলেন সায়েম ও তার সঙ্গীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্বের ন্যায় জান্নাত ফুডসে এসে চাঁদাবাজির চেষ্টা করেন সায়েম। এসময় কারখানার শ্রমিকরা তাকে আটক করে গণপিটুনি দেন।

পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর পেয়ে নিহত সায়েমের সঙ্গীয় লোকজন জান্নাত ফুডসে এসে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ওসি মইনুল ইসলাম বলেন, নিহত সায়েমের বিরুদ্ধে চুরি, ছিনতাই এবং চাঁদাবাজিসহ বেশ কিছু মামলা রয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

গণপিটুনিতে নিহত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ