রাজধানী
ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা
সায়েন্সল্যাব এলাকায় প্রতিবেদন
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫,
ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা
ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা।
ফের সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে এবারের সংঘর্ষের কারণ জানা যায়নি। এর আগেও বেশ কয়েকবার প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানা পুলিশ এই সংঘর্ষের খবর জানতে পারে। সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের কারণ না জানা গেলেও এখন পর্যন্ত এ ঘটনায় তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।
আহতের বিষয়ে তিনি বলেন, উভয় পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিটি কলেজের তিন শিক্ষার্থী ও ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ৯ ফেব্রুয়ারি সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হন অন্তত ১৮ জন।
এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। আর ১৮ মার্চের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী ও পথচারী।
সংঘর্ষ ঢাকা কলেজ