• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বলিউড নাগার্জুনার হাতে ১৪ বার চড় খেয়েছিলেন এই অভিনেত্রী বিনোদন ডেস্ক

sagar crime reporter / ৯৫৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বলিউড
নাগার্জুনার হাতে ১৪ বার চড় খেয়েছিলেন এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫,
ইশা কোপিকর ও নাগার্জুনা। কোলাজ
ইশা কোপিকর ও নাগার্জুনা। কোলাজ
অভিনয় মানে শুধু আলো-ঝলমলে দুনিয়া নয়, কখনো কখনো শারীরিক কষ্ট, মানসিক চাপ আর আত্মত্যাগও এর অংশ হয়ে দাঁড়ায়। পর্দায় ঠিকঠাক আবেগের প্রকাশ ধরতে গিয়ে অনেক ঘটনাই ঘটে, তেমনই এক ঘটনার কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকার। তেলেগু সিনেমায় তাঁর প্রথম কাজ ছিল ‘চন্দ্রলেখা’। আর সেই ছবির একটি দৃশ্যের জন্য তাঁকেসহ অভিনেতা নাগার্জুনার চড় খেতে হয়েছিল টানা ১৪ বার।

সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারে ইশা জানান, দ্বিতীয় ছবিতে কাজ করার সময় তিনি ‘মেথড অ্যাক্টিং’-এ পুরোপুরি ডুবে ছিলেন।

ইশা কোপিকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ইশা কোপিকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘আমি নাগার্জুনাকে নিজে বলেছিলাম, আমাকে আসলেই চড় মারো। নাহলে দৃশ্যের আবেগটা ঠিকভাবে আসবে না। প্রথমে ও রাজি হচ্ছিল না। বারবার বলছিল, “না, আমি পারব না।” কিন্তু আমি জোর করলাম। শেষ পর্যন্ত ও নরমভাবে চড় মারল’, বলেন ইশা।

কিন্তু পরিচালক প্রত্যাশিত অভিব্যক্তি ক্যামেরায় ধরে রাখতে পারছিলেন না। তাই বারবার টেক নিতে হলো। ‘অবশেষে আমাকে ১৪ বার চড় খেতে হলো। শেষে গালে দাগ পড়ে গিয়েছিল। বেচারা নাগার্জুনা বারবার সরি বলছিল। আমি বললাম, আমি নিজেই তো বলেছিলাম, তবে সরি কেন?’—হেসে বলেন তিনি।

ইশা কোপিকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ইশা কোপিকর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কৃষ্ণ ভামসির পরিচালনায় চন্দ্রলেখা ছিল প্রিয়দর্শনের এক মালয়ালম ছবির রিমেক। এতে ইশা ও নাগার্জুনার পাশাপাশি অভিনয় করেছিলেন রাম্যা কৃষ্ণন ও মুরালি মোহন। সিনেমাটি ইশার তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হলেও, সেটের অভিজ্ঞতাই তাঁর মনে দাগ কেটে যায় চিরদিনের জন্য।

ইশা কোপিকার বলিউডে পরিচিত মুখ। ‘ডন’, ‘এলওসি কারগিল’, ‘সালাম-ই-ইশক’সহ বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। বহুমুখী চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন দর্শকের ভালোবাসা।

আরও পড়ুন
যৌন হয়রানির মামলার বাদী, কে এই আলোচিত অভিনেত্রী
১০ মে ২০২৫
যৌন হয়রানির মামলার বাদী, কে এই আলোচিত অভিনেত্রী
সর্বশেষ তাঁকে দেখা গেছে ২০২৪ সালের বিজ্ঞান কল্পকাহিনি-নির্ভর ছবি ‘আয়ালান’-এ। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ৭৬.৫ কোটি রুপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ