জেলা
শিবপুরে উপজেলা চেয়ারম্যান হত্যা
ইন্টারপোলের মাধ্যমে এক আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই
প্রতিনিধিনরসিংদী
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫
ফলো করুন
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলায় গ্রেপ্তার মহসিন মিয়া
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলায় গ্রেপ্তার মহসিন মিয়াছবি: পিবিআইয়ের সৌজন্যে
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীতে পিবিআইয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি বলছে, আসামি মহসিন ইতিমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে হারুনুর রশিদ খানের শিবপুরের বাড়িতে ঢুকে গুলি করা হয়। ৯৪ দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
হারুনুর রশিদ গুলিবিদ্ধ হওয়ার দুই দিন পর তাঁর ছেলে আমিনুর রশিদ খান ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। আসামিরা হলেন শিবপুরের কামারগাঁও এলাকার আরিফ সরকার, ইরান মোল্লা ও হুমায়ুন, পূর্ব সৈয়দনগরের মহসিন মিয়া, মুনসেফেরচরের মো. শাকিল ও নরসিংদী শহরের ভেলানগরের গাড়িচালক নূর মোহাম্মদ।