• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বিএনপি, জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন প্রস্তাব নিজস্ব

Sagar crime reporter / ৩৩৪ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

বিএনপি, জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন প্রস্তাব
নিজস্ব
প্রকাশ: ২০ জুলাই ২০২৫,
ফলো করুন
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দোয়েল হল, ফরেন সার্ভিস একাডেমি ২০ জুলাই, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দোয়েল হল, ফরেন সার্ভিস একাডেমি ২০ জুলাই, ২০২৫ছবি: মীর হোসেন
একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান—এই তিন গুরুত্বপূর্ণ পদে একসঙ্গে থাকার পক্ষে মত বিএনপির। তবে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব হলো একজন ব্যক্তি একই সঙ্গে কেবল একটি পদে থাকতে পারবেন। কমিশনের এ প্রস্তাবের সঙ্গে একমত জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল। অন্যদিকে জামায়াতে ইসলামীর মত, একজন ব্যক্তি একই সঙ্গে তিনটি পদে নয়, বরং দুটি পদ (প্রধানমন্ত্রী, সংসদ নেতা) থাকতে পারবে।

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৫তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও সংসদ নেতার দায়িত্ব একসঙ্গে পালন নিয়ে খুব একটা মতভেদ নেই। কিন্তু প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানও হবেন কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। আমাদের দল লিখিত প্রস্তাব দিয়েছে এবং আগের আলোচনায়ও একই যুক্তি উপস্থাপন করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ