• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ জন, মামলা ৩৮ টি* বঙ্গোপসাগরে *অতি প্রবল ঘূর্ণিঝড় “অর্ণব”* *আজ বায়ুদূষণে ঢাকার বাতাসের মান ১৩৭, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর* *বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা, ২৮ অক্টোবর আঘাত হানতে পারে* *ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩* ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস *আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর! দূষিত শহরের তালিকায় বিশ্বে ৫ম ঢাকা* *🔴 ব্রেকিং নিউজ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!* আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী*
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

নায়িকা থেকে গায়িকা তুষি

sagar crime reporter / ১৬৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

নায়িকা থেকে গায়িকা তুষি

 

shaplanews.com

দেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি এখন শুধু নায়িকা পরিচয়েই সীমাবদ্ধ নন, ধীরে ধীরে একজন গায়িকা হিসেবেও দর্শকদের নজর কাড়ছেন। সম্প্রতি ‘রইদ এর গান’ শিরোনামের কনসার্টে গান গেয়ে নতুনভাবে আলোচনায় এসেছেন তিনি।

বিশেষ করে তার কণ্ঠে পরিবেশিত ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গেছে, ‘রইদ’ সিনেমায় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটি প্রসঙ্গে তুষি বলেন, ‘‘রইদ’ সিনেমায় আমার কণ্ঠে একটি গান থাকছে। বিষয়টি আমার জন্য অনেক বিশেষ। কারণ আমি মূলত অভিনয়ের মানুষ হলেও গান সবসময় আমার ভেতরের একটা ভালোবাসার জায়গা ছিল। যখন ‘রইদ’ টিম আমাকে গানটি গাওয়ার কথা বলল, তখন একটু ভয়ও কাজ করছিল দর্শক কীভাবে নেবে, তারা আমাকে গায়িকা হিসেবে গ্রহণ করবে কি না। কিন্তু গানটি গাওয়ার পর যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, সেটা সত্যিই অভাবনীয়।’

তিনি আরও বলেন, ‘রবীন্দ্র সরোবরে যখন ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি গেয়েছি, তখন দর্শকদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। সবাই খুব আন্তরিকভাবে গানটি গ্রহণ করেছে। আমার মনে হয়েছে, গানটি মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছি। আসলে ‘রইদ’ সিনেমার গল্প, এর আবহ আর গানগুলো সবকিছুই খুব মাটির কাছাকাছি। সেই অনুভূতিটা গানটির মধ্যেও আছে। আমি চেষ্টা করেছি নিজের অনুভূতি দিয়েই গানটি গাইতে। আশা করছি, গানটি প্রকাশের পর দর্শক আরও বেশি পছন্দ করবেন।’

‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘রইদ’ সিনেমার তিনটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সহজিয়া ব্যান্ডের রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। গত ৭ মে প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের প্রয়াত বাউলশিল্পী কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ গানটি। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। এ ছাড়া সর্বশেষ ১৫ মে মুক্তি পেয়েছে ‘রহে না’ গানটি, যা গেয়েছে মেঘদল।

‘রইদ’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা আনজুম তুষি ও গাজী রাকায়েত। সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। এর ভেতর দিয়ে আদম-হাওয়ার আদিম আখ্যানকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, রফিকুল ইসলাম পল্টু ও সুকর্ণ শাহেদ ধীমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ