• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

লঘুচাপ, ঝড় ও তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

sagar crime reporter / ১৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

লঘুচাপ, ঝড় ও তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

shaplanews.com

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আজ রোববার (২৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার অর্থাৎ ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে, যার প্রভাবে দেশজুড়ে এই আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ ২৪ মে থেকে আগামী ২৬ মে পর্যন্ত প্রথম তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ২৪ মে সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে পরবর্তী দুই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে চতুর্থ দিন অর্থাৎ ২৭ মে সম্পর্কে বলা হয়েছে, ওই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওই দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, যার ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর পঞ্চম দিন ২৮ মে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। এদিন দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর তাদের বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে জানিয়েছে, এই পাঁচ দিন পার হওয়ার পরও দেশজুড়ে বৃষ্টিপাতের এই বর্তমান প্রবণতা অব্যাহত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ