• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দেশের রিজার্ভ ৩৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার Clone

রিপোর্টারের নাম : / ১০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দেশের রিজার্ভ ৩৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার

 

shaplanews.com

 

মার্কিন ডলার। ফাইল ছবি shaplanews.com

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমে তিন হাজার ৪৩১ কোটি ৬২ লাখ ৮০ হাজার (৩৪.৩১ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দুই হাজার ৯৬৫ কোটি ৩৮ লাখ ১০ হাজার (২৯.৬৫ বিলিয়ন) ডলার।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

গত ১২ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪৩৩ কোটি ৬৭ লাখ ১০ হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৬৫ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার।

গত ১১ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৪২২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৯৫৬ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ডলার।

গত ১০ এপ্রিল এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের (মার্চ ও এপ্রিল) আমদানি বিল পরিশোধ করা হয় ১৫১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার। আকুর বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় তিন হাজার ৪১৪ কোটি ২০ হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৯৪৭ কোটি ৯২ লাখ ৭০ হাজার ডলার।

এর আগে গত ৭ মে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৯৬ কোটি ৪০ হাজার ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ