• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বৃষ্টির আভাস থাকলেও সন্ধ্যা নাগাদ ঝড়ের সতর্কতা নেই

sagar crime reporter / ১০ জন দেখেছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

জাতীয়

বৃষ্টির আভাস থাকলেও সন্ধ্যা নাগাদ ঝড়ের সতর্কতা নেই

 

শাপলানিউজ.কম

বৃষ্টির আভাস থাকলেও সন্ধ্যা নাগাদ ঝড়ের সতর্কতা নেই
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস থাকলেও সন্ধ্যার মধ্যে ঝড়ের সতর্কবার্তা নেই।

সোমবার (১১ মে) এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, দেশের অভ্যন্তরীণ নদ-নদীর জন্য কোনো সতর্কতা নেই। এবং কোনো সংকেত দেখাতে হবে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ