
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আজ রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ের মধ্যে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শহরজুড়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৩১ মিনিটে এবং আগামীকাল রোববার (১০ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১৯ মিনিটে।






