• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর দাবি মালিক সমিতির

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর দাবি মালিক সমিতির

 

shaplanews.com

সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আজ রোববার (১৮ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে মালিক সমিতি।

বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে আজ রোববার রাতে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। পরিবহণ মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ঢাকা-চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর দাবি তোলা হবে। আর দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ ভাড়া বাড়াতে চান মালিকরা।

অন্যদিকে, অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহণ (যাপ) সংস্থা। প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম ও বেশি উভয় দূরত্বে কিলোমিটার প্রতি এক টাকা বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে পাঠিয়েছে সংস্থাটি।

এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ