• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

৫১ হাজার মেট্রিন টন জ্বালানি নিয়ে কাল দেশে আসবে ২ জাহাজ

sagar crime reporter / ৩২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

৫১ হাজার মেট্রিন টন জ্বালানি নিয়ে কাল দেশে আসবে ২ জাহাজ

shaplanews.com

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন ও ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ আগামীকাল বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আসতে সময় লাগবে আরও এক-দুই দিন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা।

তিনি জানান, মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি বুধবার বাংলাদেশের জলসীমানায় পৌঁছানোর কথা রয়েছে। বন্দরের বহির্নোঙরে আসতে জাহাজটির সময় লাগবে আরও এক বা দুইদিন।

এছাড়া একই দিনে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ফার্নেস অয়েলবাহী জাহাজটিও বুধবার বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। দুটি জাহাজই একই সময়ে বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

বিপিসির কর্মকর্তরা জানিয়েছেন, জাহাজগুলো জেটিতে ভিড়লেই দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রম শুরু করা হবে। চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানির আমদানি ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে বিপিসি কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ