ঢাকা: ঢাকাসহ দেশের উত্তর মধ্যাঞ্চলের জেলাগুলোতে আজও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে ঝড়-বৃষ্টি হয়। সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩১ মিলিমিটার, টাঙ্গাইলে ৭, ফরিদপুরে ১৮, মাদারীপুরে ২৭, আরিচায় ৫৮, নারায়ণগঞ্জে ২১ মিলিমিটার বৃষ্টি হয়।
রাজশাহী বিভাগের তাড়াশে ৫২ এবং বাঘাবাবাড়িতে ৩৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা জড়ো হওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।