• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত

sagar crime reporter / ৬৭ জন দেখেছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

জাতীয়

নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত

shaplanews.com

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬,

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এ প্রতিমন্ত্রীকে এখন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক গেজেটে আটজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টনের তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬–এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এ পুনর্বণ্টন করা হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে নতুন সরকারে তাকে প্রতিমন্ত্রী করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনের সময় তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সর্বশেষ প্রকাশিত গেজেট অনুযায়ী, তার দায়িত্ব থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাদ দেওয়া হয়েছে। এখন তিনি শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ