• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

*রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, মামলা ৪৫*

sagar crime reporter / ৬ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

শিরোনাম:

*রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, মামলা ৪৫*

শাপলানিউজ.কম

শুক্রবার, ৩০ অক্টোবর

*ঢাকা, ৩০ অক্টোবর:* রাজধানী ঢাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১৩৯ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও ৬৪, ওয়ারী ৬৩, মতিঝিল ৬২, লালবাগ ৬০, গুলশান ৩৪, উত্তরা ৩৪, রমনা ২৫ এবং ডিবি ৯ জনকে গ্রেফতার করে। 5243

অভিযানে উদ্ধার করা হয় ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশি মদ, ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা, স্বর্ণালংকার, চাপাতি ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। 5243


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ