• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বাড়তে পারে ঈদের ছুটি

sagar crime reporter / ৭৬ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাড়তে পারে ঈদের ছুটি

shaplanews.com

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬,

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। তবে বিষয়টি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে হিসাবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ ছুটি নির্ধারণ করা আছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, জনগণের সুবিধার কথা বিবেচনা করে এ ছুটি বাড়তে পারে। এ সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। তাই এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ