shaplanews.com
১৫ ফেব্রুয়ারি, ২০২৬,
ঢাকা: শীতের বিদায় ঘণ্টা বেজে বসন্তের আগমন ঘটেছে, তবে তাপমাত্রায় এখনো তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশের অবস্থা একই বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর পরদিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে বর্ধিত পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।