• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

জুলাই যোদ্ধাদের নিয়ে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের র‍্যালি

sagar crime reporter / ৩৫৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

জুলাই যোদ্ধাদের নিয়ে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের র‍্যালি

শাপলা নিউজ.কম
আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬,
 ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে রাজধানীতে একটি র‍্যালি করেছেন। বৃহস্পতিবার র‍্যালিটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রায়েরবাজার বধ্যভূমিতে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে জুলাই যোদ্ধাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ববি হাজ্জাজের সহধর্মিণী ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। কর্মসূচি চলাকালে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণ করেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, জুলাই আন্দোলনের আত্মত্যাগের ফলেই দেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে। এই আন্দোলনের কারণেই আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।র‍্যালি শেষে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির এ প্রার্থী। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ