• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা: সড়কমন্ত্রী ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দ ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৬:০৯ মিনিট  এবং আগামীকাল  সেহরি সময় ভোর ০৪:৫১  মিনিট ঢাকাসহ ৪ বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বলিউড সামান্থা বিয়ে করেছেন, দাবি ভারতীয় গণমাধ্যমের বিনোদন ডেস্ক

sagar crime reporter / ২০১ জন দেখেছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বলিউড
সামান্থা বিয়ে করেছেন, দাবি ভারতীয় গণমাধ্যমের
বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫,
সামান্থা রুথ প্রভু
সামান্থা রুথ প্রভু ছবি: ইনস্টাগ্রাম থেকে
বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিধুমুরুর প্রেমের গুঞ্জন চলে আসছিল। আজ সোমবার জানা গেল বিয়ের খবর। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকম, পিংকভিলাসহ একাধিক গণমাধ্যম দুই তারকার ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে বিয়ের খবর নিশ্চিত করেছে। তবের সামান্থা বা রাজ কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা জানাননি।

জানা গেছে, আজ সকালে বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ৩০ জন অতিথি। সামান্থা বিবাহের অনুষ্ঠানে লাল শাড়ি পরেছিলেন।

রাজ ও সামান্থা। ইনস্টাগ্রাম থেকে
রাজ ও সামান্থা। ইনস্টাগ্রাম থেকে
গত রোববার রাতে এমন গুঞ্জন ছড়িয়েছিল যে এই জুটি বিয়ের পিঁড়িতে বসছেন। এ প্রসঙ্গে রাজের সাবেক স্ত্রী শ্যামালি দে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় একটি উদ্ধৃতি শেয়ার করেছিলেন, ‘নিরাশ্রয় মানুষ হতাশার কাজ করে’, যা আলোচনা তৈরি করেছিল। রাজ ও শ্যামালি ২০২২ সালে আলাদা হয়ে যান।

রাজ ও সামান্থার ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন ২০২৪ সালের শুরুতেই শোনা যাচ্ছিল। গত এক বছরে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজের সঙ্গে ছবি শেয়ার করে তাঁর অনুভূতি প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন
কার সঙ্গে প্রেম করছেন সামান্থা
১৭ মে ২০২৫
কার সঙ্গে প্রেম করছেন সামান্থা
সামান্থা আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যার সঙ্গে বিবাহিত ছিলেন। চার বছর পর তাঁদের বিচ্ছেদ হয়, পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা।
রাজ ও ডিকে পরিচলিত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল: হানি বানি’তে অভিনয় করেন সামান্থা। ধারণা করা হয়, একসঙ্গে কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা।

সামান্থা রুথ প্রভুচলচ্চিত্র পরিচালকতারকার বিয়েতারকার প্রেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ