• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
How Will the Weather Be Across the Country Today, Thursday? Met Office Informs Dhaka’s Air Turns Toxic Again, Tops List of World’s Most Polluted Cities আজ বৃহস্পতিবার সারাদেশে কেমন থাকবে আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস আজ বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট বন্ধ থাকবে, দেখে নিন তালিকা ঢাকার বাতাস আবারও বিষাক্ত, বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রান্নার গ্যাসে আগুন দাম! ১২ কেজি সিলিন্ডার ২,০৬০ টাকা, বাজারে মিলছে ২,৫০০ টাকায় প্রাথমিকের শিশুদের জন্য আসছে ৪২০টির বেশি শিক্ষামূলক গেম, পড়াশোনা হবে খেলার ছলে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫ জন শীতের সবজিতে কিছুটা স্বস্তি, চাল-তেল-মাছের দামে চাপ যুদ্ধ চলছে, আলোচনাও চলছে: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন উত্তেজনা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বলিউড জাহ্নবী, সারা নাকি অনন্যা, ‘জেন–জি’ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী কার বিনোদন ডেস্ক

sagar crime reporter / ৩০৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বলিউড
জাহ্নবী, সারা নাকি অনন্যা, ‘জেন–জি’ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী কার
বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫,

‘জেন–জি’ তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার কার? কোলাজ
‘জেন–জি’ তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার কার? কোলাজ
সারা আলী খান, অনন্যা পান্ডে থেকে জাহ্নবী কাপুর—বলিউডের ‘জেন–জি’ তারকারা পাদপ্রদীপের আলোয় রয়েছেন। তারকাখ্যাতিতে অনেককেই পেছনে ফেলেছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফলোয়ারের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। ‘জেন–জি’ তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার কার? এমন একটি তালিকা প্রকাশ করেছে ডেইলি জাগরণ।

১০. খুশি কাপুর
বড় বোন জাহ্নবী কাপুরের পথ ধরে অভিনয়ে নাম লেখান খুশি কাপুর। ২০২৩ সালে মুক্তি পাওয়া নির্মাতা জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমায় অভিষেক ঘটে খুশির।

খুশি কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
খুশি কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি। আইএমডিবির তথ্য অনুসারে, ২৫ বছর বয়সী খুশির ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১৮ লাখের মতো।

মেধা শংকর
মেধা শংকরছবি: মেধার ইনস্টাগ্রাম থেকে
৯. মেধা শংকর
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন তরুণ অভিনেত্রী মেধা শংকর। সিনেমাটি দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে। ইনস্টাগ্রামে মেধার ফলোয়ার ২০ লাখের মতো।

৮. শানায়া কাপুর
নির্মাতা সন্তোষ সিংয়ের ‘আঁখো কী গুস্তাগিয়াঁ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটেছে শানায়া কাপুরের। গত ১১ জুলাই মুক্তি পাওয়া সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি।

শানায়া কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
শানায়া কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শানায়া ‘স্টার কিড’ হিসেবে আগে থেকেই পরিচিত। তাঁর ফলোয়ারের সংখ্যা ২৪ লাখের মতো।

৭. ইশান খাট্টার
২০১৭ সালে প্রখ্যাত ইরানি নির্মাতা মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ দিয়ে বলিউডে নাম লেখান ইশান খাট্টার। ২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে খ্যাতি পান। পরবর্তী সময় ‘আ সুইটেবল বয়’, ‘ফোন ভূত’–এ অভিনয় করে আলাদা পরিচিতি পান। ইশান খাট্টারের ফলোয়ারের সংখ্যা ৩০ লাখের মতো।

‘ধড়ক’ সিনেমায় ইষান ও জাহ্নবী। আইএমডিবি
‘ধড়ক’ সিনেমায় ইষান ও জাহ্নবী। আইএমডিবি
৬. রাশা থাডানি
এই বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আজাদ’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে রাশা থাডানির। তবে সিনেমাটি মুক্তির আগে থেকেই ‘স্টার কিড’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। রাশা থাডানি বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা। রাশার ফলোয়ারের সংখ্যা ৩৩ লাখের মতো।

রাশা থাডানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
রাশা থাডানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫. সুহানা খান
২০২৩ সালে মুক্তি পাওয়া নির্মাতা জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। তবে অভিনয়ে নাম লেখানের আগে থেকেই তারকাখ্যাতি পেয়েছেন তিনি। তাঁর ফলোয়ার ৬০ লাখের মতো।

সুহানা খান
সুহানা খানছবি: ইনস্টাগ্রাম থেকে
৪. নিতাংশী গোয়েল
কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন নিতাংশী গোয়েল। সিনেমায় ফুলকুমারী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন ১৮ বছর বয়সী এই তারকা। এর আগে টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। নিতাংশীর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৬ লাখ।

‘লাপাতা লেডিস’ ছবিতে নিতাংশী গোয়েল
‘লাপাতা লেডিস’ ছবিতে নিতাংশী গোয়েলআইএমডিবি
৩. জাহ্নবী কাপুর
২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে শ্রীদেবী–কন্যা জাহ্নবী কাপুরের। সাত বছরের ক্যারিয়ারে ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’, ‘বাওয়াল’, ‘মিলি’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে জাহ্নবীকে। তাঁর ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৬০ লাখের মতো।

জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
জাহ্নবী কাপুর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
বিশ্বের সেরা ১০ হরর সিনেমা কোনগুলো
১৬ নভেম্বর ২০২৫
বিশ্বের সেরা ১০ হরর সিনেমা কোনগুলো

২. অনন্যা পান্ডে
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে নাম লেখান অনন্যা পান্ডে। ছয় বছরের ক্যারিয়ারে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা। তাঁর ফলোয়ারের সংখ্যা ২ কোটি ৬২ লাখের মতো।

অনন্যা পান্ডে। ইনস্টাগ্রাম থেকে
অনন্যা পান্ডে। ইনস্টাগ্রাম থেকে
১. সারা আলী খান
তালিকার শীর্ষে রয়েছেন তরুণ অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ দিয়ে অভিনয়ে নাম লেখান সাইফ আলী খানের কন্যা। সাত বছরের ক্যারিয়ারে ‘সিমবা’, ‘জারা হাটকে যারা বাঁচকে’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সারা। তাঁর ফলোয়ারের সংখ্যা ৪ কোটি ৫৪ লাখের মতো।

বলিউড থেকে
অনন্যা পান্ডেঅভিনয় শিল্পীসারা আলী খানসুহানা খানশীর্ষ ১০হিন্দি সিনেমা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ