• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ শায়েস্তাগঞ্জে সিলেটগামী পারাবতের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ হবিগঞ্জ প্রতিনিধি

sagar crime reporter / ৪২৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

শায়েস্তাগঞ্জে সিলেটগামী পারাবতের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ
হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫,

শায়েস্তাগঞ্জে সিলেটগামী পারাবতের ইঞ্জিন বিকল, ট্রেন চলাচল বন্ধ
ছবি: যুগান্তর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের অদূরে খোয়াই নদীর ব্রীজের উপর সিলেটগামী পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে আছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ জংশন ছাড়লে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জ পৌঁছালে বিকল হওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ জংশনে ফেরত আনা হবে। এর জন্য ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।

পারাবত এক্সপ্রেস ট্রেনের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে গিয়ে খোয়াই নদী পার হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না। তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে। এ কাজ করতে মেকানিক্যাল লোকবল প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ট্রেন চলাচল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ