• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ জন, মামলা ৩৮ টি* বঙ্গোপসাগরে *অতি প্রবল ঘূর্ণিঝড় “অর্ণব”* *আজ বায়ুদূষণে ঢাকার বাতাসের মান ১৩৭, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর* *বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা, ২৮ অক্টোবর আঘাত হানতে পারে* *ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩* ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস *আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর! দূষিত শহরের তালিকায় বিশ্বে ৫ম ঢাকা* *🔴 ব্রেকিং নিউজ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!* আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী*
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বলিউড বিয়ের আগে ধর্মান্তরিত হয়ে নাম পাল্টিয়েছিলেন শর্মিলা বিনোদন ডেস্ক

sagar crime reporter / ২৬০ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বলিউড
বিয়ের আগে ধর্মান্তরিত হয়ে নাম পাল্টিয়েছিলেন শর্মিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫,
রুপালি পর্দায় শর্মিলার ‘অমর প্রেম’ সিনেমার মতোই অমর হয়ে আছে তাঁদের ব্যক্তিগত জীবনের প্রেম
রুপালি পর্দায় শর্মিলার ‘অমর প্রেম’ সিনেমার মতোই অমর হয়ে আছে তাঁদের ব্যক্তিগত জীবনের প্রেম
ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সাবেক ক্রিকেটার নবাব মনসুর আলী খান পতৌদির প্রেমের গল্প যেন সিনেমাকেও হার মানায়। ষাটের দশকে ভিন্ন ধর্মের এ দুজনের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলোচিত এ বিয়ে নিয়ে কথা বলেছেন তাঁদের ছোট মেয়ে অভিনেত্রী সোহা আলী খান। মায়ের ধর্মান্তরিত হওয়া থেকে নতুন নাম ধারণ নিয়েও এদিন কথা বলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হটারফ্লাইকে দেওয়া সাক্ষাৎকারে সোহা জানান, বিয়ের আগেই তাঁর মা শর্মিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। শুধু তা–ই নয়, তাঁর নামও পরিবর্তন করা হয়েছিল। সোহা বলেন, ‘ইসলামে মায়ের নাম রাখা হয় আয়েশা। তবে সবাই মাকে শর্মিলা ঠাকুর হিসেবেই চেনেন।’ এ নাম নিয়ে মজার গল্পও শেয়ার করেন সোহা। বলেন, ‘এই নাম নিয়ে অনেক মজার গল্প আছে। মা কখনো শর্মিলা নামে আবার কখনো আয়েশা নামে স্বাক্ষর করতেন।’
ধর্মান্তর থেকে বিয়ে—সবকিছু নিয়ে সমাজের অনেক কটু কথা শুনতে হয়েছে শর্মিলা ঠাকুরের পরিবারকে। মোজো স্টোরিতে বরখা দত্তকে দেওয়া এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, যদিও দুই পরিবার এ বিয়ে মেনে নিয়েছিল, তবে কিছু মানুষ যেন মানতে পারেনি।

শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদি
শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদি
শর্মিলা ঠাকুর বলেন, ‘কলকাতায় যখন আমার বিয়ে হচ্ছিল, আমার বাবা-মাকে টেলিগ্রাম পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। এর মধ্যে একটি টেলিগ্রামে লেখা ছিল—গুলিই কথা বলবে। আর টাইগারের (মনসুর আলী খান পতৌদি) পরিবারও এসব নিয়ে চিন্তিত হয়ে উঠছিল।’
শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পতৌদি বিয়ে করেন ১৯৬৮ সালের ২৭ ডিসেম্বর। মাত্র ২৪ বছর বয়সে, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে বিয়ে করেছিলেন শর্মিলা। সমাজের এসব সমালোচনা তোয়াক্কা করেননি দুজন।

আরও পড়ুন
প্যারিসে হাঁটু গেড়ে শর্মিলাকে প্রেম নিবেদন করেছিলেন এই ক্রিকেটার
১৫ মার্চ ২০২৩
শর্মিলা ক্যারিয়ারের মধ্যগগনেই বিয়ের সিদ্ধান্ত নেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মনসুর আলী খান পতৌদির সঙ্গে
সত্যজিৎ রায়ের হাত ধরে ১৯৫৯ সালে অভিনয়জগতে পা রাখেন শর্মিলা ঠাকুর। ‘অপুর সংসার’ সিনেমায় অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘কাশ্মীর কী কলি’র মধ্য দিয়ে বলিউডেও নিজের জায়গা পাকা করে নেন তিনি। এরপর একে একে অভিনয় করেন ‘অনুপমা’, ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’, ‘আরাধনা’, ‘দাগ’, ‘চুপকে চুপকে’ ইত্যাদির মতো সুপারহিট সিনেমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ