• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ রশিদপুরে পুরোনো কূপে নতুন করে মিলল গ্যাসের সন্ধান সিদ্দিকুর রহমান মাসুম, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

sagar crime reporter / ২০৩ জন দেখেছে
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

রশিদপুরে পুরোনো কূপে নতুন করে মিলল গ্যাসের সন্ধান
সিদ্দিকুর রহমান মাসুম, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫,

রশিদপুরে পুরোনো কূপে নতুন করে মিলল গ্যাসের সন্ধান

হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের বন্ধ থাকা পুরোনো ৩ নম্বর কূপ রিফ্রেশ করার পরে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে পেট্রোবাংলা। এই কূপ দিয়ে আগেও গ্যাস সরবরাহ করেছিল তারা, পরে সেটি বন্ধ হয়ে যায়।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ওই কূপটিতে ৫ সেপ্টেম্বর ওয়ার্কওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়েছে বাপেক্স। আগামী দশ বছর কূপটি থেকে ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির ধারণা করা হচ্ছে।

ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকার মতো খরচ প্রাক্কলণ করা হয়েছে। আর কূপটি থেকে প্রাপ্ত ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট গ্যাসের দাম (আমদানিকৃত এলএনজির মূল্য ঘনমিটার ৬৫ টাকা) ৪ হাজার ৭০০ কোটি টাকা। পাশাপাশি গ্যাসের উপজাত কনডেনসেট পাওয়া যাবে বলে জানা গেছে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রশিদপুর-৩ এর পাশাপাশি রশিদপুর-১১ ও ১৩, কূপ খননের প্রকল্প চলমান রয়েছে। সফলভাবে শেষ করা গেলে দেশিয় গ্যাসের উৎপাদন বাড়বে বলে আশা করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড।

তিনি আরও বলেন, দৈনিক ৮ থেকে ১০ মিলিয়ন গ্যাস প্রাপ্তির খবর খুবই আশাবাদ হিসেবে গণ্য করা হচ্ছে। সবচেয়ে সুবিধার হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে। গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতা নেই।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে ৩ নাম্বার কূপ দিয়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল গেল বছরে কূপটি বন্ধ হয়ে যায়, এই কূপে অনুসন্ধানের পরে গ্যাসের একটি বড় লেয়ার পাওয়ায় এই বন্ধ হয়ে যাওয়া কূপটিতেই নতুন করে কাজ শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম (মেইনটেনেন্স) মো: শহিদুল্লাহ।

হবিগঞ্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ