• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সারাদেশ তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা-চাচি আটক শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

sagar crime reporter / ১৩৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশ

তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা-চাচি আটক
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫,

তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা-চাচি আটক
শিশু তাসনূহা।

চাঁদপুরের শাহরাস্তিতে তিন বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল গ্রামের পাটোয়ারী বাড়ির রুবেল হোসেনের শিশু সন্তান তাসনূহা বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে, এক পর্যায়ে বাড়ির পুকুরে ডুবুরি দল তল্লাশি করে এবং জাল দিয়েও শিশু তাসনূহাকে খুঁজে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ১২টায় বাড়ির লোকজন পুকুরে একটা বস্তা দেখতে পায়। পুকুর থেকে সেটি উঠিয়ে শিশুটির বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্ত দেখতে পায়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক জানান, আমার আগেই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আমি ঘর তল্লাশি করতে বলি। তখন পুলিশ শিশুটির চাচার ঘর তল্লাশি করে কিছু আলামত দেখতে পায়। তারাই শিশুটির হত্যাকাণ্ডে জড়িত।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, শিশুটি বুধবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা ডুবুরি দিয়ে পুকুরে অভিযান চালিয়েও শিশুটিকে পায়নি। পরে শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা-চাচিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

চাঁদপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ