• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজবাড়ীতে আ.লীগ নেতা মান্নান গ্রেফতার রাজবাড়ী প্রতিনিধি

sagar crime reporter / ১৮১ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সারাদেশ

রাজবাড়ীতে আ.লীগ নেতা মান্নান গ্রেফতার
Icon রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫,

রাজবাড়ীতে আ.লীগ নেতা মান্নান গ্রেফতার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়াকে (৬৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান।

বুধবার রাতে রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের একটি শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত প্রায় ১০০-১৫০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ বহু আন্দোলনকারী গুলিবিদ্ধ ও আহত হন।পরে গত ২ সেপ্টেম্বর সদর উপজেলার খানখানাপুর বেপারীপাড়া এলাকার মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান (২১) বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্তে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পায়। এরপর অভিযান পরিচালনা করেন এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান যুগান্তরকে বলেন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজবাড়ী আওয়ামী লীগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ