• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

*ঢাকায় অটোরিকশা চালকদের ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা*

sagar crime reporter / ১৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

*ঢাকায় অটোরিকশা চালকদের ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা*

শাপলানিউজ.কম

ঢাকা, ৯ নভেম্বর

১২ দফা দাবিতে আজ সকাল থেকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ধর্মঘট ও সমাবেশ পালন করছেন। এর ফলে সকাল থেকে রাজধানীর বেশিরভাগ এলাকায় অটোরিকশা পাওয়া যাচ্ছে না। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আজ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে চালকরা তাদের গাড়ি নিয়ে রওনা হন। এর জেরে মোহাম্মদপুর, শ্যামলী, রিং রোড, বেড়িবাঁধ, মিরপুর, যাত্রাবাড়ী, ধোলাইখাল, দয়াগঞ্জ, রামপুরা, বনশ্রী, বাড্ডা ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশার চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

অভিযোগ উঠেছে, অনেক জায়গায় সমাবেশে যাওয়া চালকরা দলবদ্ধ হয়ে অন্য চালকদের গাড়ি চালাতে বাধা দিচ্ছেন। বিশেষ করে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে চলাচলকারী অটোরিকশা থামিয়ে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়া এবং গাড়ির তার ছিঁড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিছু কিছু এলাকায় চলমান অটোরিকশায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাহন না পেয়ে অনেককে পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হতে দেখা যায়।

আন্দোলনকারীদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা, সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি কমানো এবং একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া। তাদের স্লোগান, “রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।”

সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা বৈধভাবে চলাচলের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েও সরকার তা বাস্তবায়ন করছে না। উল্টো প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞা ও উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এতে লাখ লাখ চালক ও তাদের পরিবার অনিশ্চয়তায় পড়েছে।

এদিকে হঠাৎ ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়ে অটোরিকশা না পেয়ে অনেকে দীর্ঘ পথ হেঁটে যেতে বাধ্য হন। রিকশা ও সিএনজির ভাড়াও বেড়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে যাত্রীদের দাবি, আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা বন্ধ করে দ্রুত সমাধানে আসা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ