শাপলানিউজ.কম
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর অবশেষে কার্যকর হলো সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো। আজ রবিবার (১ নভেম্বর) থেকেই নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
২০১৫ সালের পর এই প্রথম বড় ধরনের বেতন বৃদ্ধির সুবিধা পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এতে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।
নতুন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধাও বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে নতুন পে-স্কেল সময়োপযোগী সিদ্ধান্ত।”