• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

*আজ মধ্যরাত থেকে ৮ মাস জাটকা ধরা নিষিদ্ধ, শুরু হচ্ছে অভিযান*

sagar crime reporter / ১০ জন দেখেছে
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

*আজ মধ্যরাত থেকে ৮ মাস জাটকা ধরা নিষিদ্ধ, শুরু হচ্ছে অভিযান*

শাপলানিউজ.কম

রবিবার, ১ নভেম্বর ২০২৬

ইলিশ সম্পদ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ৮ মাসব্যাপী জাটকা ধরা নিষেধাজ্ঞা। আজ ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত দেশের নদী ও সাগরে সব ধরনের জাটকা আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, জাটকা রক্ষা করতে পারলেই ভবিষ্যতে ইলিশের উৎপাদন কয়েকগুণ বাড়বে। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশই জাটকা হিসেবে গণ্য হবে।

এই সময়ে আইন অমান্য করলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

দেশের ইলিশ সমৃদ্ধ ৬টি জেলা – বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরীয়তপুরে বিশেষ অভিযান পরিচালনা করবে কোস্টগার্ড ও নৌ-পুলিশ।

জেলেদের জন্য এই সময়ে ভিজিএফ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ