• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মিরপুর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন

Sagar crime reporter / ২৫৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

মিরপুর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন
২২ জুলাই ২০২৫, ১৮:৫৫
মিরপুর শেওড়াপাড়ায় আবাসিক ভবনে আগুন

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় শামীম সরণির একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ৬টার ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার। তিনি বলেন, শেওড়াপাড়ায় শামীম সরণির সাততলা একটি আবাসিক ভবনের চারতলায় আগুন আগুন লাগে। এ ঘটনায় আমাদের তিনটি ইউনিটে কাজ করছে। আরও দুইটি ইউনিট প্রস্তুত রয়েছে।

এদিকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ