শাপলানিউজ.কম
১১ অক্টোবর ২০২৬,
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার (১১ অক্টোবর) আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।