• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

অপরাধ রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেপ্তার, মামলা ২৭: ডিএমপি

sagar crime reporter / ১৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেপ্তার, মামলা ২৭: ডিএমপি

 

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ২৭টি মামলা করেছে পুলিশ।

গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।

ডিএমপির তথ্যমতে, রমনা বিভাগ ২৭ জন, লালবাগ ২৪ জন, ওয়ারী ৩৬ জন, মতিঝিল ৯৬ জন, তেজগাঁও ৩৮ জন, মিরপুর ১২২ জন, গুলশান ৩৮ জন, উত্তরা ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০টি ইয়াবা বড়ি, ৩০টি মুঠোফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ