• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকার বাজারে শীতের সবজির দাম কমছে, চড়া চাল ও মাছের বাজার ঢাকায় আজ বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে, সকালে ধোঁয়াশায় ঢাকা রাজধানী ঢাকায় আজ সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতে ঠান্ডা বাড়বে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩ ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বে চতুর্থ শীতের সবজিতে স্বস্তি, মসলায় আগুন – আজকের বাজার পরিস্থিতি আজ ঢাকায় রোদ, রাতে ঠান্ডা, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ – কাল থেকে বৃষ্টির আভাস সন্ধ্যার ঘটনা: কুষ্টিয়ায় এমপির বাড়িতে আগুন, সংসদে উত্তপ্ত বিতর্ক, ঢাকায় নিরাপত্তা জোরদার কপ-৩১ এ বিশ্বনেতাদের প্রশংসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশে রাজপথে থাকার বার্তা শীতের সবজিতে স্বস্তি, চড়া চাল-মসলার বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান ১৫তম

sagar crime reporter / ১৬২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার অবস্থান ১৫তম

shaplanews.com
অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। এর মধ্যে শুক্রবার (৩১ জুলাই) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৫তম। শহরটির বায়ুমান সূচক (এএকিউআই) স্কোর ১০২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এ তথ্য উঠে এসেছে। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭১।

তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার বায়ুমান স্কোর ১৬৩। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৩২ স্কোর নিয়ে চতুর্থ এবং মিসরের রাজধানী কায়রো ১২৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা নির্ধারণে প্রধানত পার্টিকুলেট ম্যাটার (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃) বিবেচনা করা হয়।

দীর্ঘদিন ধরেই ঢাকার বায়ু দূষণের সমস্যায় ভুগছে। বর্ষাকালে বৃষ্টির কারণে বাতাসের মান কিছুটা উন্নত হলেও শুষ্ক ও শীত মৌসুমে দূষণের মাত্রা সাধারণত বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বিশ্বব্যাপী বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিলতায় প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ