• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

প্রতারকচক্র থেকে সতর্ক থাকুন : এনবিআর

sagar crime reporter / ৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রতারকচক্র থেকে সতর্ক থাকুন : এনবিআর

 

shaplanews.com

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস ও আইনি জটিলতার ভয় দেখিয়ে এক শ্রেণীর প্রতারকচক্র করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবিষয়ে রাজস্ব করদাতাদের বিশেষ সতর্ক থাকতে বলছে এনবিআর।

আজ রোববার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে মাধ্যমে আল আমিন শেখ জানায়, এতদ্বারা সকল করদাতার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে এক শ্রেণীর প্রতারকচক্র করদাতাদের কর নথি অডিটে পড়ার তথ্য দিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে বা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ দাবি করছে এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে করদাতাদের নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে-

লিখিত নোটিশ ব্যতীত কোনো যোগাযোগ নয়: জাতীয় রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করবেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা আইনানুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।

আর্থিক লেনদেনে সতর্কতা: কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

তথ্য যাচাই করুন: এ ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে আপনার সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করুন।

আইনি ব্যবস্থা : কোনো প্রতারকচক্র যদি এনবিআরের কর্মকর্তা সেজে অর্থ দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করুন এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করুন। জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই এ ধরনের প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য বিনীত অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ