• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মধ্যপ্রাচ্য তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ

sagar crime reporter / ৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আজ

 

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের নিহত সদস্যদের কফিন রাখা হয়ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফনপ্রক্রিয়ার দ্বিতীয় দিন আজ রোববার তেহরানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। নিহত এ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে রাজধানীতে মানুষের ঢল নেমেছে।

জানাজায় কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নাকি পরিবারের কেউ ইমামতি করবেন, তা এখনো সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিন মার্কিন–ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। ১৯৮৯ সাল থেকে তিনি ইরান শাসন করে আসছিলেন।

খামেনি নিহত হওয়ার পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। তবে একই হামলায় তিনি আহত হয়েছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে আজ পুরো ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় তাঁর মরদেহ গ্র্যান্ড মোসাল্লা থেকে স্থানান্তর করা হবে। আগামীকাল সোমবার রাজধানীজুড়ে শোকমিছিল হবে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ও জানাজার আনুষ্ঠানিকতার প্রধান হাসান হাসানজাদেহ বলেছেন, ‘আজ স্থানীয় সময় সকাল ৮টায় (গ্রিনিচ মান সময় সাড়ে ৪টা) শহীদ নেতার জানাজা অনুষ্ঠিত হবে।’

জানাজা উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত ভিড়ে মানুষের পদপিষ্ট হওয়ার ঝুঁকির ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার লাখ লাখ ইরানি খামেনির জানাজার আনুষ্ঠানিকতার প্রথম দিনের কর্মসূচিতে যোগ দেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর এ বিশাল জমায়েতকে নিজেদের শক্তি ও প্রতিরোধের বার্তা হিসেবে দেখাতে চাইছে ইরানি কর্তৃপক্ষ।

গতকাল শোকের প্রতীক কালো পোশাক পরে এবং প্রতিশোধের প্রতীক রক্তলাল পতাকা হাতে শোক প্রকাশ করেন লাখো মানুষ। এ সময় সমবেত মানুষের অনেকে কান্নার পাশাপাশি ‘যুক্তরাষ্ট্র ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগান দেন।

আগামীকাল শোকমিছিল শেষে মঙ্গলবার খামেনির কফিন নিয়ে যাওয়া হবে নগরী কোমে। বুধবার কফিন নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। বৃহস্পতিবার খামেনির জন্মস্থান ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাঁকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ