• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের বিশেষ সতর্কতা জারি

sagar crime reporter / ৬ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের বিশেষ সতর্কতা জারি

 

shaplanews.com

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির কর্মী ও অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় পুলিশ সদর দপ্তর দেশব্যাপী সতর্কতা জারি করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক চিঠিতে দেশজুড়ে সমস্ত পুলিশ ইউনিটকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনে এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষুব্ধ হতে পারে।

এতে আরও বলা হয়, এমতাবস্থায়, বর্ণিত বিষয়ের গুরুত্ব অনুধাবনপূর্বক প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বেশ কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন জেলার পুলিশ সুপাররা সতর্কতামূলক নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশব্যাপী এই সতর্কতা জারি করা হয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রস্তুতি শুরু করেছে পুলিশ, পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ