• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকায় এক রুটে একাধিক মালিকের বাস চলবে না

sagar crime reporter / ১২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ঢাকায় এক রুটে একাধিক মালিকের বাস চলবে না

 

শাপলানিউজ.কম

প্রকাশ: ১৯ জুন ২০২৬

 

ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা আনতে এক কোম্পানির মাধ্যমে প্রতিটি রুটে গণপরিবহন পরিচালনা নিয়ে কাজ করছে সরকার। এ জন্য প্রতিটি রুটের বাস মালিকদের নিয়ে কোম্পানি গঠন করা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত বিএসআরএফ সংলাপে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা বলেন।

সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

অনুষ্ঠানে ড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘আমরা বৈদ্যুতিক যানবাহনকেও উৎসাহিত করছি। এই কাজ অনেক দূর এগিয়েছে। কোন রুটে কোন কোম্পানির বাস চলাচল করবে, তা নিয়ে কাজ চলছে।’

এক রুটে একাধিক মালিকের বাস চলবে না জানিয়ে তিনি বলেন, ‘ইচ্ছামতো যাত্রী ওঠানো-নামানোর ব্যবস্থা আর চলবে না। ঢাকায় যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টার বন্ধে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক টার্মিনালকে ওয়ার্কশপের মতো ব্যবহার করা হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
সড়ক পরিবহনমন্ত্রী জানান, ঢাকায় আধুনিক বাস ডিপো ও টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০০ ফিট এলাকায় একটি ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে। কাঁচপুরে নির্মিত ডিপোটি ভবিষ্যতে টার্মিনালে রূপ নেবে। একইভাবে সায়েদাবাদ টার্মিনাল ধাপে ধাপে কাঁচপুরে স্থানান্তর করা হবে। ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে এবং গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ