• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে ৬ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৮৮ কোটি টাকা আস্থা বেড়ে যাওয়ায় ডিএসইতে ২২ মাসের মধ্যে রেকর্ড লেনদেন পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

৬ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৮৮ কোটি টাকা

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

৬ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৮৮ কোটি টাকা

shaplanews.com

চলতি বছরের জুন মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় আট হাজার ৩৮৮ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ছয় দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৩ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুন মাসের প্রথম ছয় দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ১৩ লাখ ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ছয কোটি ২৮ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

জুন মাসের এই প্রথম ছয় দিনে দেশি-বিদেশি ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে ছয়টি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ