• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আজকের বাজার পরিস্থিতি — ঢাকা

sagar crime reporter / ১২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আজকের বাজার পরিস্থিতি — ঢাকা

শাপলানিউজ.কম

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকার বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বেড়েছে। ফলে অনেক সবজির দাম কিছুটা কমেছে। তবে মাছ, মাংস ও ডিমের চড়া দামে এখনো অস্বস্তিতে আছেন সাধারণ ক্রেতারা।

আজকের বাজারে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি, আর নতুন আলু ১২০ থেকে ১৫০ টাকা কেজি। পটল ৫০ টাকা, বেগুন ৬০ থেকে ১০০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শীতের সবজির মধ্যে ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা পিস, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস, লাউ ৬০ থেকে ৭০ টাকা পিস, মুলা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। শাকের মধ্যে লালশাক ১৫ টাকা আঁটি, কলমিশাক ২০ টাকা আঁটি ও পুঁইশাক ৩০ টাকা আঁটিতে বিক্রি হচ্ছে। তবে টমেটোর দাম এখনো বেশি। টমেটো ১২০ থেকে ১৫০ টাকা কেজি, আর কাঁচা মরিচ ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারে চাপ আছে। সরু চাল (নাজির/মিনিকেট) ৭০ থেকে ৯০ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা, মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকা কেজি। পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা, রসুন দেশি ১০০ থেকে ১৪০ টাকা, আদা ১২০ থেকে ১৫০ টাকা কেজি। সয়াবিন তেল লুজ ১৯০ থেকে ১৯৬ টাকা লিটার। মসুর ডাল ৯০ থেকে ১৬০ টাকা কেজি, ভেদে দাম আলাদা।

আমিষের বাজারে সুখবর নেই। ফার্মের লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন, সাদা ডিম ১২০ টাকা ডজন। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ৩৩০ টাকা, দেশি মুরগি ৬৬০ টাকা কেজি। গরুর মাংস ৮২০ টাকা, খাসির মাংস ১২০০ টাকা কেজি। রুই মাছ ৩৮০ থেকে ৪৮০ টাকা কেজি।

বিক্রেতারা বলছেন, শীত বাড়লে সবজির দাম আরও কমবে। তবে চাল, মাছ ও ডিমের দাম না কমলে সাধারণ মানুষের কষ্ট কমবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ