• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

*এইচএসসিতে ১-২ বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর জন্য সুখবর, ডিসেম্বরেই বিশেষ পরীক্ষা*

sagar crime reporter / ১৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

*এইচএসসিতে ১-২ বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর জন্য সুখবর, ডিসেম্বরেই বিশেষ পরীক্ষা*

শাপলানিউজ.কম

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলো শিক্ষা মন্ত্রণালয়। এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীকে এক বছর অপেক্ষা না করিয়ে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এই সিদ্ধান্তের কথা জানান।

*পরিসংখ্যান:*
এ বছর মোট অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন। এর মধ্যে-
– এক বিষয়ে ফেল: ২ লাখ ৯৮ হাজার ৪০ জন
– দুই বিষয়ে ফেল: ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন

এই ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থী শুধুমাত্র যে বিষয়ে ফেল করেছে, সেই বিষয়েই পরীক্ষা দিতে পারবে। পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর থেকে এবং ফল প্রকাশ করা হবে ডিসেম্বরের মধ্যেই।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আক্তারুজ্জামান জানান, এ বিষয়ে বিধিমালা তৈরির কাজ চলছে। আন্তঃশিক্ষা বোর্ড থেকে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ