• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে পাল্টাপাল্টি বক্তব্যে বিএনপি-জামায়াতের দূরত্ব স্পষ্ট

sagar crime reporter / ১২ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শিরোনাম:

সরকারের ভাবমূর্তি নষ্ট করছে জামায়াত: রিজভী,

শাপলানিউজ.কম

শনিবার,২৪ অক্টোবর

রাজধানীতে পাল্টাপাল্টি বক্তব্যে বিএনপি-জামায়াতের দূরত্ব স্পষ্ট।

সরকারের ভাবমূর্তি নষ্ট করছে জামায়াত: রিজভী,ভারত থেকে টাকা ও অস্ত্র এলে সরকারের লাভ কী: ডা. শফিকুর।

*ঢাকা, ২৪ অক্টোবর:* সরকারের ভাবমূর্তি নষ্টের জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। পরিকল্পিত মিথ্যাচার এবং অপপ্রচারের মাধ্যমে সরকারের সার্বিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন উদ্যোগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করে তিনি বলেন, যারা এই অভিযোগ তুলছেন, তাদেরই প্রমাণ দিতে হবে।

অন্যদিকে মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাল্টা প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ভারত থেকে যদি দেশে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশ করে, তবে এতে সরকার থেকে লাভ কী? সীমান্ত দিয়ে এসব অবৈধ অস্ত্র ও অর্থ ঢুকলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়া আর কিছুই হয় না।”

তিনি আরও বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা সরকারের প্রধান দায়িত্ব।

স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের আকাঙ্ক্ষা পর্যবেক্ষণ করে যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্লেষকরা মনে করছেন, সরকারে থাকা বিএনপি ও মাঠে থাকা জামায়াতের মধ্যে এই প্রকাশ্য বাকযুদ্ধ আগামী দিনের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ