শাপলানিউজ.কম
06 Oct 2026,
ঢাকায় গেল ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ৪৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর এই সময়ে ৫৮ টি মামলা হয়েছে।
ডিএমপি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলছে, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এরমধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ থেকে ৪৭ জন, ওয়ারী থেকে ৫৬ জন, মতিঝিলে ৬৭ জন, তেজগাঁওয়ে ৭০ জন, মিরপুরে ১০১ জন, গুলশানে ২৯ জন, উত্তরায় ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
আর অভিযানে ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১ হাজার ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।