• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকা মহানগর ছাত্রদলের তিন নেতাসহ গ্রেপ্তার আরও ৪

sagar crime reporter / ৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঢাকা মহানগর ছাত্রদলের তিন নেতাসহ গ্রেপ্তার আরও ৪

রাড্ডায় ভাঙচুর লুটপাট

 

শাপলানিউজ.কম

০৪ অক্টোবর ২০২৬

 

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভারী যন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রদল নেতাসহ আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ও শনিবার ঢাকার মিরপুর, শেওড়াপাড়া ও আমিনবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ, ছাত্রদল কর্মী মো. সোহেল এবং জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা জেলা শাখার সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা। গ্রেপ্তার পিয়াস ও জিন্নাহকে গত বুধবার ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত সাতজন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গত ২৪ সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে
২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় জড়িত অনেককে শনাক্ত করা হয়েছে। বিএনপি নেতা হানিফ মিয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ লেলিনসহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে এসেছে।
শাহ আলী থানার ওসি রাজীব হোসেন সমকালকে বলেন, রাড্ডার ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের অনেকে এলাকাছাড়া হয়েছেন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে হামলার পর গত ২৭ সেপ্টেম্বর থেকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের সংস্কারকাজ শুরু হয়। ঘটনার এক দিন পর থেকেই সেন্টারের সামনে টিকাদান কর্মসূচি শুরু হয়।
গতকাল শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, মূল ফটকের ভেতরে টিনশেডের ছাউনি দিয়ে সেখানেই সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। মূল ভবনে চলছে সংস্কারকাজ। ভাঙা দেয়ালে ইটের কাজ শেষ করে প্লাস্টার করা হচ্ছে। নতুন জানালায় বসানো হয়েছে লোহার গ্রিল। দরজা লাগানোর কাজও প্রায় শেষ। বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হয়েছে এবং পেছনের নিরাপত্তা দেয়ালের কাজও শেষ পর্যায়ে। এ সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে বেশ কয়েকজন পুলিশকে অবস্থান করতে দেখা যায়।
রাড্ডার কর্মকর্তারা জানান, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের টিকাদান ও মায়েদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু ছিল। টিকাসহ ৫৬ জনকে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।
রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বলেন, প্রাথমিকভাবে সংস্কারকাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে অনেক কাজ বাকি। পুরোদমে সেবা শুরু করতে অন্তত ১৫ দিন সময় লাগতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ