• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭  

sagar crime reporter / ৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭

শাপলানিউজ.কম

০৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪০ মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ১১৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জন রয়েছেন।

অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি, ৬টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং ৪টি ইলেকট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ