• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মানিকগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্বোধন বিমানমন্ত্রীর

sagar crime reporter / ৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্বোধন বিমানমন্ত্রীর

 

shaplanews.com
মানিকগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদ্বোধন করছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

মাছের উৎপাদন বাড়ানো, জলজ সম্পদ রক্ষা আর প্রকৃতির ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে মানিকগঞ্জে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন মন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি মৎস্য সম্পদ সংরক্ষণ, জলাশয় রক্ষা এবং মাছের উৎপাদন বাড়াতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পিপি নূরতাজ আলম বাহারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

মাছের পোনা অবমুক্তকরণের পর সরকারি হাই স্কুল মাঠে একটি গাছের চারা রোপণ করেন মন্ত্রী।

আয়োজকরা জানান, মৎস্য সপ্তাহ পালন শুধু উৎসব আয়োজন নয়; এটি দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়ানোর জন্য জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ