• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ফতেপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসমাইল হোসেন / ৪৩ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ফতেপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

 

শাপলানিউজ.কম

ইসমাইল হোসেন, হাটহাজারী

 

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতে ফতেপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘বখতেয়ার ফকির বাড়ি শিশু-কিশোর সংঘ’-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাম্মদ রাকিবের সঞ্চালনায় এবং বখতেয়ার ফকির (রহ.) শাহী জামে মসজিদের সভাপতি হাফেজ মুহাম্মদ জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ফরিদ আহমেদ (মুন্সি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় সমাজ প্রতিনিধি মুহাম্মদ আবদুল খালেক সওদাগর এবং সমাজ প্রতিনিধি মুহাম্মদ জাফর।

বক্তারা বলেন, শিক্ষা শুধু ব্যক্তির উন্নতির মাধ্যম নয়, একটি সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ বিনির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের মেধার বিকাশে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। জ্ঞান ও মেধাকে মানবকল্যাণে কাজে লাগানোর মধ্য দিয়েই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সফল ও আদর্শ নাগরিক হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোবরা পশ্চিম পট্টি স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটর ও প্রভাষক মুহাম্মদ আরিফ হোসেন, এলাকার পেশ ইমাম হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সামাজিক ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে আদর্শ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সংগঠনের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করা, তাদের মেধা ও প্রতিভার বিকাশে উৎসাহ দেওয়া এবং সাফল্যের স্বীকৃতি প্রদান করতেই এ আয়োজন।

অনুষ্ঠানের শেষপর্বে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ